top of page
Search

Bangladesh 2024

Aug 23, 2024
1 min read

আশ্রয়কেন্দ্রেও থইথই পানি, লড়াই বেঁচে থাকার!

 এপারে আসার পর কথা হলে ১০ থেকে ১২ বছর বয়সী শিশু মাহাদী জানায়, বাবার জন্য রুটি কিনে ফিরছে সে।


গতকাল বৃহস্পতিবার দুপুরে এমন দৃশ্য চোখে পড়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের গাজীর বাজার এলাকায়। পানির তোড়ে মাহাদীদের বাড়ির পাশে একটি সেতু ধসে গেছে। পূর্ণবয়স্কদের প্রায় কোমর সমান পানিতে স্রোত এতটাই বেশি যে হেঁটে আসাও খুব মুশকিল।

 প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয়কেন্দ্র  খোলা হলেও সেখানেও পানি থাকায় মাহাদীদের পরিবার তখনো বাড়িতেই ছিল। 


আখাউড়া-আগরতলা সড়ক ধরে গাজীর বাজার পার হয়ে দেখা যায় একটি খুপরিতে রান্না করছেন এক নারী। তাঁর স্বামী জামাল মিয়া জানান, বাড়িতে পানি ওঠায় এখানে এসে আশ্রয় নিয়েছেন। পাশেই আটপাড়া গ্রামের আরেকটি পরিবার থাকার জন্য ছোট্ট ডেরা তৈরি করছে।

 তাদের আশ্রয়কেন্দ্রেও পানি উঠে গেছে।


আখাউড়া পৌর এলাকার বাংলাদেশ রেলওয়ে উচ্চ বিদ্যালয়টি আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। দুপুরে গিয়ে দেখা যায়, গবাদি পশু আর মানুষ পাশাপাশি ঠাঁই নিয়েছে। বিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে প্রবেশ করতেই একটি কক্ষে দুটি পরিবারকে দেখা গেল। সামনেই একটি খাঁচায় বেশ কয়েকটি মুরগি।



 
 
 

Recent Posts

See All

Comments


bottom of page